মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: বৃদ্ধ মা = কলমে: মুসলিমা আক্তার

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

কার কথায় খোকা তুমি
দাও না আমায় ভাত,
দিনে রাতে পেটের দায়ে
যেখানে রাত সেখানেই কাত।
দামী তোমার জীবন যাপন
আমার কিসে ভুল,
ছোট্র থেকে অমানুষ কেমনে
পাই না খুঁজে কুল।
আমার দুঃখ তোমায় আমি
কেমনে বোঝাই হেঁসে,
দাঁড়িয়ে থাকি তোমার জন্য
রাস্তার ফকির বেশে।
বৌ -বাচ্চা রাজকীয়
আমার নাও না খোঁজ,
খোকা বলে ডাকবো বলে
কেঁদে ভাসাই রোজ।
খোকা ডেকে বুকটা জুরাই
রোজই এমন তৃষ্ণা,
বলছি তোমায় হাত জোর করে
অবহেলা আর করিস না।
তোমার মতো রাজকুমার
কয় জনে পায় বলো,
আমার খোকা সারাজীবন
রাজকুমার হয়ে জ্বলো।
বৃদ্ধ মা তো রোগের বালাই
ঝামেলা বলেন লোক,
সারাজীবন আমার খোকা
তোমার ভালো হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102