মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতা: নারীর বাড়ী

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

জীবন শুরু হলো আমার বাবার বাড়ী থেকে
বাবা তখন গুরুজন যখনতখন বকে,
বাবা যখন বুকে টেনে আদর করতো বেশ
বলতাম আল্লাহ এ জীবনটা কর নাকো শেষ!
বাবার বাড়ী এমনি করে কৈশোর শেষ হলো
ষোলোতে পা দিতেই আমার বাবা মারা গেলো!

ভাইয়ের বাড়ী হলো তখন বাবার বাড়ী খান
বাইরে গেলে পাহারা দেয় আমার ভাবীজান।
আমি নাকি উড়ানচন্ডী যায় না ঘরে রাখা,
আধা বুড়োর সাথে বিয়ে হয়ে গেলো পাকা!

ভাইয়ের বাড়ী ছেড়ে এলাম স্বামীর বাড়িতে
বুড়ো স্বামী পেলেও পেতাম তিনবেলা খেতে।
পঁচিশ বছর বিয়ের জীবন স্বামী গেলো মারা
পেটের ছেলে বিয়ে দিয়ে হলাম সর্বহারা!

থাকি তখন ছেলের বাড়ী আমিতো কেউ না
বাকী যেটুকু অধিকার সবটুকু বৌমা!
আস্তে আস্তে ছেলে বউয়ের হ’য়ে গেলাম বোঝা
আমার জন্য শুরু হলো বৃদ্ধাশ্রম খোঁজা!

বাপের বাড়ি , ভাইয়ের বাড়ি, আমার বাড়ি কই?
স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, আমিতো কেউ নই!
জীবন নারীর দিলে প্রভু সত্যি একখান জবর
নিজ বাড়ী দিলে নারীর সাড়ে তিন হাত কবর!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102