মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

মান্দায় ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮১ Time View

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

নওগাঁর মান্দা উপজেলার কুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল (৪৫)
পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন।

স্কুল চলাকালে স্কুলের ছাদে একান্তে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই কথা কাউকে না বলার জন্য কসম করায় ও ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার পর শিশু শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় ও পুরো ঘটনা তাঁর মায়ের কাছে বর্ননা করেন। মা কে ঘটনা জানানোর পর অভিভাবক ও স্থানীয় জনসাধারণ অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে মান্দা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে
গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনা জানার পর অভিযুক্ত শিক্ষক কে থানা হেফাজতে নিয়েছি ও মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত শিক্ষক পূর্বে আরো দুটি প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়। অভিভাবক ছাত্র-ছাত্রী স্হানীয় জনসাধারণ ও সচেতন মহলের দাবি
তার ঘটনা তদন্ত করে শাস্তি যেন নিশ্চিত করা হয় এবং শিক্ষকতা পেশা থেকে চিরদিনের মত বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102