বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

“আনমনা যাত্রী ”

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

ম,ম, রবিউল ইসলাম।

আনমনা মন আমার রাত পাহারায়
কষ্টের পালকি টানে সাত বেহারায়
টুপটাপ খসে পড়ে নিল রংয়া তারা
পাহাড়ি হিমবাহি বহে ধীরে ধারা।

স্পনীল কেতন যেন পড়েছে নুয়ে
হিম হিম কুয়াশায় দিয়ে গেছে ছুয়ে
অবহেলা অযন্তনে ভাঙ্গা করি ডোর
অগ্নি বহ্নিতে পালিয়েছে ঘুমঘোর।

নিঃসঙ্গতায় অযথায় শান্তনায় অপমান
কথার তির্যক তীর ছুঁয়ে হৃদয় ম্লান
কি যে সে বেদনা কে বুজিবে তা
লাল চোখ অন্তর আর জানে বিধাতা।

ভয়াল ভালবাসায় কি যে প্রশান্তি
কাঁচ ভাঙ্গা পথ নিয়ে এলো ক্রান্তি
ফুলদানিতে সাজানো ঘর ও সংসার
পানি ছিটা দিই তাই আদরে বরং বর।

আলতার রঙ্গ মেখে পথে আঁকি চিহ্ন
বৃথাই গমনাগমন খা-খা মরু শূন্য
শুভ্র পালকের ডানায় নেমে এলো রাত্রি
কষ্টের পালকিতে আমি আনমনা যাত্রী।

(লেখাটি সংগ্রহ করে জমা দেন খুলনা থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102