মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা:- শরৎ চলেছে ধরণীর পথে….

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

কলমে :- নেহাৎ তানভীর
………………………………………..
চিকুর তোমার কুয়াশায় ধোয়া
গলে শেফালির মালা,
নবীন ধানের মঞ্জুরি দিয়ে
এনেছো বরণ ডালা।

শীতের তলপি বহন করিয়া
এনেছো কাশের গুচ্ছ,
গাছের পাতায় রোদের ঝিলিক
নদীতে শাপলা ফুটছো।

শরতের নীল পাগড়ীর ছলে
উপরে সোনার কলকা,
হালকা চপলা বায়ু সনসনে
সাদা মেঘেদের হলকা।

ভোরের আলোয় রাতের শিশির
মুক্তোর দানা সাজে,
মাধবী কামিনী বকুল শেফালী
রূপ মহিমার লাজে।

তাল গাছ তলে তাল পাকা ঘ্রানে
মাতায় রোদেলা দুপুর,
গুচ্ছ গুচ্ছ দোপাটি সাজায়
চরণে সবুজ নুপুর।

নীল সরোবরে পদ্মের সাথে
হৃদয় মেলিয়া ফোঁটে,
মখমলে বায়ু শিউলি সুবাসে
দূর হতে দূরে ছোটে।

জোসনা রাতের স্নিগ্ধ তারা
সাথে এক ফালি চাঁদ,
ঢেলে দেয় তারা আলোর আদর
মাটিতে সারাটি রাত।

ঝকঝকে রাতে পাখিদের ভ্রমে
ডেকে ওঠে এক কাক,
ভুল করে তারা সোরগোল তোলে
কিচির মিচির ঝাঁক।

রঙ্গ বেরঙ্গের পাদুকা পরিয়া
মুখেতে প্রসন্ন হাসি,
অনুপম রূপে বৈভব তোমার
মূর্ছনা অবিনাশী।

শরত চলেছে ধরণীর পথে
নয়নাভিরাম বুটিদার,
সুগন্ধ পীত উত্তরীয়খানি
ফুল কাঁটা তার উপহার।

রচনা কাল:-
২৪ অক্টোবর, ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102