বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতা: জীবনের সংগ্রাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

কলমে: মাহমুদুল হাসান শান্ত

জীবন মানে যুদ্ধ নয়তো শুধুই গল্প,
সংগ্রামের পথে প্রতিটি মানুষ ক্লান্ত দেহে গড়ল।
শ্রমিক বাবা দিনরাত খেটে,
তবুও ক্ষুধার যন্ত্রণায় সন্তান বুকে ঠেলে।

শিক্ষার আলো হাতে নিয়ে যারা,
অভাবের কাঁধে আজও তারা হারায় দিশা।
মেধার দাম যেন সমাজের নেই,
শ্রমের মূল্য দেয় না কেউ, জীবন হয় ভাঙা নৌকায়।

বিধবা মায়ের চোখে আশার আলো নেই,
হারানো প্রিয়জনের জন্য হৃদয় জ্বলছে নীরবে।
একা পথ চলতে শিখেছে সে,
তবুও সমাজ তাকে দেয়নি সম্মান কিংবা স্নেহ।

পথশিশুর দল বেঁধে রাস্তায় ঘোরে,
অপরাধের জালে জীবন ছড়ায় অজান্তেই।
আবদ্ধ স্বপ্নগুলো আজও চিৎকার করে,
তবুও কেউ শোনে না তাদের মনের কথা, কষ্ট লুকিয়ে মরে।

ন্যায়ের পথে যুদ্ধ করে মানুষ,
তবুও অন্যায়ের রোষে হারায় মুক্তির আশ্বাস।
খোদার ইচ্ছায় জীবন কাটাতে হবে,
তবুও সংগ্রাম থামবে না, এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102