বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতা: রক্ত বিনা যাচ্ছে প্রাণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ Time View

কলমে: মোহাম্মদ মনজুর আলম অনিক

সোনার দেশটা গোল্লায় গেল
আর হলো না ভালো,
এখন আমার মনে হয়
মৃত্যুই ভালো ছিলো।

ইংরেজিরা থাকার সময়
করেছে অত্যাচার,
সেই থেকে অত্যাচার
থেমেছে কি আর?

তারপরে পাকিস্তানি
করেছে মোদের লুট,
সয়-সম্পদ সব কেড়েছে
বলছি কি ভাই ঝুট?

কিছুকাল ভালো ছিলো
পাকিস্তানের পরে,
শান্তি ছিল সুখ ছিল
মোদের ঘরে ঘরে।

আরো কিছু কাল মোরা
ভালোই ছিলাম দেশে,
তারপরে সিংহাসনে
সন্ত্রাসীরা বসে-

সেই হতে মোদের রক্ত
করছে ওরা পান,
বিনা রক্তে যাচ্ছে চলে
আজকে মোদের প্রাণ।

আজকে মোরা অকারনে
খেটে মরি জেল,
কি কারনে যাচ্ছি জেলে
ধারণাটাও ফেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102