বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা : নিজেকে চেনা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

কলমে: গোলাম সরোয়ার খান

আমি কি আমাকে চিনি!
এই আমি যে পুরোটাই ঋণী!
ঋণের বোঝা মাথায় ধরি
করে যাচ্ছি দুনিয়াদারী।

সৃষ্টি কর্তার হুকুম মতে
পিতৃ দেহের ভ্রুণ টি হতে
মাতৃ জঠরে নিষিক্ত হলাম,
দশ মাস মা’র গর্ভে থেকে
এই দুনিয়ায় বেড়াতে এলাম।

প্রকৃতির দেওয়া রসদ খেয়ে
ধীরে ধীরে বেড়ে উঠলাম।
এই দেহটার সবকিছুই তো
অন্যের থেকে ধার নিলাম।
রুহের মালিক সৃষ্টি কর্তা
আমার কি থাকল নিজস্বতা!

জীবন যৌবন ধন সম্পদ
সব কিছুর মালিক হলাম,
নিঃশ্বাস বন্ধের সাথে সাথেই
লাশ হয়ে পরে রইলাম।
যেখান থেকে এসেছিলাম
সেখানেই ফেরত গেলাম।

সোনার দেহ পচে গলে
মাটির সাথে মিশে গেলে
যার থেকে যা নিয়েছিলাম
তাকেই আবার ফেরত দিলাম।

মাঝখানের এই সময় কাল
যেমন কর্ম করেছিলাম
তেমন ফলই সঙ্গে নিলাম,
ভালো কাজে পুরস্কার
মন্দ কাজে তিরস্কার
ভোগ করতে হবে অনন্তকাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102