বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে বাস ভাড়া কমানোর দাবি শিক্ষার্থীদের ইউএনওর মধ্যস্থতায় সমাধান

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ Time View

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি:

কটিয়াদী থেকে ঢাকাগামী সব বাসের ভাড়া কমানোর দাবিতে গতকাল দুপুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় বাস আটকে কলেজে নিয়ে যায় তারা। পরে ইউএনওর মধ্যস্থতায় বাস মালিক পক্ষের সঙ্গে ছাত্র সমন্বয়কদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়। এ সময় ঢাকা-কটিয়াদী গেটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অন্যান্য সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিঁড়ি ও উজান-ভাটির ভাড়া ২০ টাকা কমিয়ে ২৬০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র সমন্বয়ক মাহমুদুল হাসান জানান, আমাদের দাবি আদায় হয়েছে, এতে আমরা আনন্দিত। যাতায়াত প্রাইভেট লি. এর পরিচালক এএইচএম জুনায়েদ পিন্টু জানান, ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এই ভাড়া অতিশীগ্রই কার্যকর হবে বলে জানান বাস মালিক পক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102