বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে জিদনী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি:

গৃহকর্মী জিদনী আক্তারকে (১১) শারীরিকভাবে নির্যাতন করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এলাকাবাসী, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকও অভিভাবকগণ ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কটিয়াদী-মানিকখালী সড়কের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে গত মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী, ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন, মুজিবুর রহমান টিপু, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উল্লাহ, স্থানীয় ব্যক্তিদের মাঝে ইব্রাহিম, হানিফ শেখ, কলিম উদ্দিন, আনার মিয়া, মাহফুজ, অনিক, মোস্তাফিজ, টিটু, রুহুল আমিন, জুয়েল, মহিউদ্দিন খাঁ প্রমুখ। বক্তাগণ বলেন জিদনীকে পরিকল্পিতভাবে হত্যার আজ ১০-১২দিন হয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেফতার হয় নাই। আমরা অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য যে, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের মো. শরিফ মিয়ার শিশু কন্যা জিদনীকে দ‚র সম্পর্কের আত্মীয় পাপিয়া আক্তারের মাধ্যমে ঢাকার লালবাগ এলাকায় বসবাসকারী ব্যবসায়ী নুরুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজের জন্য দেয়া হয়। নুরুজ্জামানের স্ত্রী আছমা উল হুসনা ও তার সন্তানেরা জিদনীকে শারীরিক, মানসিক নির্যাতন করে হত্যার পর বোরকা প্যাচিয়ে গত ২২ আগস্ট গভীর রাতে জিদনীর বাবার বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জিদনীর চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে ঢাকা লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102