বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: পথপ্রদর্শক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

শিক্ষক বিনা জ্ঞানহীন যেমন সূর্য বিনা আলো,
জ্ঞান বিনা জাতি বিলীন ত্রিভুবন যেন কালো;
প্রণাম জানাই চরণে তোমার তুমি জ্ঞানভাণ্ডার,
তোমার আশীস্ প্রাণে আমার জগতের কাণ্ডার।
গড়েছ মানুষ তোমার শাসনে সভ্যতার বিবর্তনে,
জ্ঞান গরিমায় করেছ দীপ্ত ঐ যুগের অভ্যুত্থানে;
তোমার শিক্ষা আর অনুশাসনে সমাজের উন্নতি,
তোমার চিরন্তন স্নেহ অবদানে বিনাশ সদা দুর্গতি।
তোমার শিক্ষাদানে শিষ্যের হৃদে দীপ্ত রশ্মি অনন্ত,
হে শিক্ষাক তুমি অমর, তুমি সঞ্জীব, চির বসন্ত!
উঁচু নীচু জাতি ভেদাভেদ কখনো শেখাওনি মোরে,
জ্ঞান গরিমায় দিয়েছ শিক্ষা তুমি মন উজাড় করে।
তোমার রয়েছে জ্ঞানের সাগর কখনো হবে না শেষ,
ত্রিভুনে স্বর্গের অমর সুধা তোমাতে জাতির উন্মেষ;
সত্যের কাণ্ডারী অশেষ মহানুভবতা তুমি পিতৃতুল্য,
আঁধার জগতে সত্যের পথপ্রদর্শক তুমি মাতৃতুল্য।
শিক্ষক মানে অমর ভালোবাসা অমর ঐ শিক্ষাঙ্গন,
শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড তিনি বড়ই মহান;
তোমার আশিস্ আমার হৃদে হে জাতির পরিত্রাতা,
হে শিক্ষক! তুমি অমর, তুমি সঞ্জীব, বিশ্বের ছাতা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102