বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা:- আমার অস্তিত্বের ঠিকানা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিজ্ঞানের আশীর্বাদে যতদূর ইচ্ছে যেতে পারি
সাত সমুদ্র, সহস্র নদী দিতে পারি পাড়ি,
চীনের প্রাচীর, ভারতের কাঁটাতারের বেড়া
কোনোটাই আটকাতে পারে না হয়ে বেয়াড়া !

প্রোমোদে মাততে পারি যেয়ে ইন্দোনেশিয়ার “বালি”
ম্যানিলার সাবাং, ব্যাংককের ‘পাত পতঙ্গ’ যেথা নারী ছাড়া হৃদয়টা খালি!
যেতে পারি জর্ডানের ‘ডেড সি’, ডোবে না কেউ জলে
ক্যমরুনের ‘খুনি হ্রদ’, নিশ্চিত মৃত্যু, নিয়ে যায় তলে !

যেতে পারি ‘বিশ্বের ফুসফুস’ আমাজান জঙ্গলে
সাতার কাটবো তোমায় নিয়ে, নব্বই ডিগ্রি উষ্ণ প্রবাহিত জলে!
এতকিছু পারি, পারি কি ছেড়ে যেতে ঈশ্বরের পৃথিবী নামক গ্রহ
তবে কেন এত হিংসা বিদ্বেষ বিত্তের লোভ, সবের মনে ‘দ্রোহ’ ?

যতদূর যাই আমি শত দেশ ঘুরে
আমায় নিয়ে আসে টেনে এই পদ্মা মেঘনা যমুনার তীরে!
আছে হেথা হিংসা-বিদ্বেষ বিত্তবৈভ শক্তির দাম্ভিক ভন্ড ধার্মিক লোক,
তবুও আমার এই অস্তিত্বের ঠিকানা বাঙলায় বসবাসে, নাই কোন শোক!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102