মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

নরসিংদীর মোল্লা টাওয়ারের প্রথম বর্ষপূতিতে মিলাদ ও দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

হারুনূর রশিদ 

নরসিংদীতে “মোল্লা টাওয়ার”-এর বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। 

রোববার বিকেলে নরসিংদী রেলওয়েস্টেশনের সামনে“মোল্লা টাওয়ার” এর চতুর্থ তলায় হলরুমে অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোল্লা টাওয়ারের মালিক মালয়েশিয়া প্রবাসী মো. আল আমিন মোল্লা। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এম মোজাম্মেল হক এর সভাপতিত্ব করেন। এম.আর. মামুন এর সঞ্চালনায় মোল্লা টাওয়ার এর ভাড়াটিয়া হলিডে রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাংবাদিক হলধর দাস, শরীফ মাহমুদ, আমিন, সানি, আইয়ুব, আরিফ, এম নুরউদ্দিন আহমেদ, বশির আহম্মেদ মোল্লা, মেহেদী হাসান রিপন, রফিকুল হক, হারুনুর রশিদ প্রমুখ।

 

মোল্লা টাওয়ারের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসী আল আমিন মোল্লা বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সেখানে লেখাপড়ার পাশাপাশি মালয়েশিয়াতেই ব্যবসা শুরু করি। প্রবাসে দিন রাত পরিশ্রম করে জমানো টাকায় প্রথমে মোল্লা টাওয়ারের জমিটি ক্রয় করি এবং চার তলা বিশিষ্ট একটি এপার্টমেন্ট নির্মাণ করি। নির্মাণের পর পুরো ভবনটিই “হলিডে রেস্টুরেন্ট” এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামান ভবনটি ভাড়া নিয়ে উদ্যোক্তা হয়ে অত্যন্ত আধুনিক একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। যা আমার তথা নরসিংদীবাসীর জন্য আনন্দের এবং গর্বের ব্যাপার।

হলিডে রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামান বলেন, মোল্লা টাওয়ারটি মালিক আল আমিন মোল্লা আমার প্রতি আস্থারসহ সার্বিক সহযোগিতায় নীচত তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ভাড়া নিয়ে “হলিডে রেস্টুরেন্ট” স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার এটি দেশের প্রথম ইন্টেলিজেন্ট রোবটিক্স রেস্টুরেন্ট। রোবটের মাধ্যমে এবং প্রযুক্তির সহায়তায় খাবারের অর্ডার নেয়া এবং পরিবেশন করা হয়। এমন রেস্টুরেন্ট বাংলাদেশের কোথাও নেই। আমরাই নরসিংদীতে প্রথম এনেছি। এছাড়া খাবার পরিবেশনে যথেষ্ঠ সচেতন। আধুনিকতার ছোঁয়া যেমন রেস্টুরেন্টি পরিচালিত হয়, তেমনি উন্নতমানের খাবার পরিবেশনে আমরা বদ্ধ পরিকর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102