মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

রায়পুরায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা, সাংস্কৃতিক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৫ Time View

মাজেদুল ইসলাম

নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বিকেলে স্থানীয় হাসনাবাদ তাঁতী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ সুলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চলের কর্মপরিষদ সদস্য মো. মিজানুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন, রায়পুরা পশ্চিম শাখা থানা আমীর মাওলানা আদিল ভূইয়া, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, রায়পুরা পশ্চিম থানা শাখা জামায়াতের সেক্রেটারী ডা. তারেক আহমদ, রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. ফাহাদ রহমান প্রমূখ। বক্তাগণ বলেন, “২০০৬ সালের ২৮অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ৬জন নেতাকর্মীকে হত্যা করেছিল। ঐ সময় সারাদেশে মোট ১১জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, হাসনাবাদ বাজার ওয়ার্ডের সভাপতি মো. আমীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল খন্দকার। পরে পল্টন ট্রাজেটিতে নিহতদের স্মরণে ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102