বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শিক্ষক দিবস

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

লেখক: দেবিকা রানী হালদার

আজ শিক্ষক দিবস। শিক্ষক ছিলেন একদিন বাবা, বাবার তুল্য বললে ভুল হবে। বাবা-মা জন্ম দাতা টিক ই কিন্ত মানুষ করার কারিগরি শিক্ষকের হাতে। এই শিক্ষক একদিন ছিলেন শত শ্রদ্ধাভাজন। তার হাতের বেত্রাঘাতে কতো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিষ্টার সচিব তৈরি হয়েছে তা লেখাজোখা নাই। আজ যতো আমলা ডাক্তার ইঞ্জিনিয়ার দেখেন তার পিছনে ছিলো এই শিক্ষক, তিনি বাবার দায়িত্ব পালন করে বাশ কেটে বাঁশি বানিয়ে দিয়েছেন। মাসিক বেতন পেয়ে কেউ কি কখনও কোন শিক্ষকের হাতে তুলে দিতে শুনেছেন? সেই পর্ণ কুঠিরে আজীবন ঠিকানা।

আজকের শিক্ষক কেউ কোটি পতি, কেউ ভিলেন অতি। নুসরাত কে কেরাসিন ঢেলে পোড়ায় যিনি মেরেছিলেন তিনি তার ই অধ্যাক্ষ যিনি লেডি কিলার ছিলেন। নুসরাতকে একই প্রস্তাব দিলে নুসরাত তা ঘৃণা ভরে প্রত্যাখান করে।
শিক্ষক পিছু ছাড়েন না। তার শিকার অন্য কুচরিত্রের মেয়েগুলো ও পিছে লাগে, নুসরাত থানায় ডাইরি করে। এইসব কলেজ মাদ্রাসার ক্যাশ মারা শিক্ষকের টাকার অভাব নাই। তার প্রভাবে পুলিশ বিক্রি হয়ে যায়। নুসরাত কে মামলা তোলার চাপ দিতে থাকে, অনঢ় নুসরাত।

একদিন নুসরাতের ক্লাস মেট যারা অধ্যাক্ষের বিছানার পার্টনার অহরহ তারা পরিকল্পনা মতো নুসরাত কে চার তলা মাদ্রাসার ছাদে ডেকে নেয়, সহজ সরল নুসরাত ছাদে যেয়ে শিক্ষক সহ অনেককে দেখে অনুমান করে তার জীবনের ভয়াবহতা। তখন ও তাকে বিছানায় সঙ্গ দেয়ার প্রস্তাব দেয়া হয় কিন্তু নুসরাত জীবন বিপন্ন জেনেও আগের মতো “না” উত্তরে অটল থাকে। চোখের ঈঙ্গিতে তার ই মেয়ে বান্ধবীরা তার গলায় ওড়না জড়ায় কাত করে ফেলে, অন্যরা আগেই এনে রাখা পেট্রোল ঢেলে আগুন ধরায় দেয়। শেষ হয়ে যায় একজন নুসরাত।

আজকের এই শিক্ষক দিবসে আমি ধিক্কার জানাই ঐসব শিক্ষকদের যারা হায়ানার মতো যৌন লালসায় জ্বলে তার মেয়ে সম ছাত্রী কে দেখে।

আজ শিক্ষক দিবসে সব শিক্ষকের নিজ চরিত্র সংশোধনের আহ্বান করছে একজন ক্ষুদ্র লেখক। শিক্ষক এখন আর ভাতে মরে না তবে তার চরিত্র শিক্ষক স্বরূপ অন্বেষণে নতুন করে আজ ভাবনা দিবস!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102