বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি আবুল কালাম তালুকদার এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

জয় করবো স্বাধীনতা ও সার্বভৌমত্ব

চলো সহস্র পথ হেঁটে ভেঙে ফেলি পৃথিবীর সব নষ্ট সভ্যতা
সব পথে করি সুখের আয়োজন
পরের তরে করি কল্যাণ
জবা আর হাস্নার ঘ্রাণে ছুটে চলি সমবেতে
অপবিত্রতার স্নান সেরে গায়ে মাখি সু-ঘ্রাণ
ব্যর্থতা পেছনে ফেলে সফলতার দেশে চলি সৌন্দর্য সহবাসে।

চলো মানুষ হই!দূরের পথের বৈষম্য দূর করে
দুঃখগুলি জলের সমুদ্রে ভাসিয়ে তেপান্তর হতে নিয়ে আসি অনবদ্য সুখ
ভাবনায় উৎস হতে নিয়ে ফিরি বাস্তবতার ছোঁয়া
বাংলার জমিন আর হতে না দেই কারবালা ফিলিস্তিন
দুর্বার আন্দোলনে এসো জয় করি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আমাদের প্রেম

বিকেলের সমস্ত রোদে তোমার হাসি
মায়াবি সন্ধায় তোমার অনুভব
হেমন্তের ঘ্রাণে তোমাতে মুখ লুকাই
তোমাকে পেয়ে আলোর সন্ধানে মিঠে গেছে পথ হাঁটা
মধুর আলিঙ্গনে সারাটা সময় জুড়ে সুখের নাচন
বড্ড আনন্দ মনে চাঁদের সার্কাসে ঝুলে থাকা রাতে
তোমাকে পেয়ে হেমন্তের উল্লাসে সাজিয়েছে সকাল
দিনের প্রচ্ছদে তোমার ভালোবাসার বিপরীতে বসন্তের তুলিতে আঁকি আমাদের প্রেমের অমর ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102