বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি ফ ই ফারুক খান এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ Time View

আগেও যা এখনও তা

পচনধরা আত্মা তৃষ্ণায় ক্লান্তিতে জ্বলছে
বিবেক মানবতায় মরণঘাতী রোগ ধরেছে
সুশীল বিজ্ঞ পন্ডিত নেতা গণ ভোগ করছে
আহত দেহ ব্যাথিত হৃদয় অভাবে মরছে।

বৃদ্ধি হচ্ছে সমাজ সংসার রাষ্ট্রে নগ্নতা
গ্রাস করেছে পরকীয়া লোভ হিংস্রতা
নির্যাতিত অসহায় মানুষ চায় স্বাধীনতা
জনগণ আগেও যা দেখি এখনও তা।

ন্যায় সততা আজ মিথ্যার খাঁচায় বন্দী
লাভের সম্ভাবনা না থাকলে হয় না সন্ধি
স্ব স্ব অবস্থান থেকে মাথায় আটে কু ফন্দি
লাভ কি ভেবে রাজা রাণী মূলত যে বান্দি।

অমানুষ

ওঁরা মানুষ রূপি একেকটা ভয়ংকর দানব
ওঁদের রক্ত চাহনি লেলিহান শিখার মতো
ওঁরা ছদ্মবেশী লোভী রাক্ষসী বহুরূপী
ওঁরা সমাজ সংসার দেশ ও বিশ্বের শত্রু
ওঁদের অন্দ্রে তন্দ্রে রক্তে মিশে আছে হিংসা
ওঁরা শয়তান রূপি একেকটা অমানুষ।

অমানুষ রূপি মানব থেকে সদা সাবধান
ওঁদের নেই কোন ধর্ম কর্ম জাতি মানবতা
ওঁরা বেওয়ারিশ বেদিন পাপিষ্ঠ হারামি
ওঁদের কু চিন্তিত রক্ত মন ও বিবেক জ্ঞান
ওঁরা শুধুই পারে মানবতাকে ধ্বংস করতে
ওঁরা সংঘবদ্ধ চক্র দরবেশ রূপি অমানুষ।

ওঁদের খুঁজে বের করে উচ্ছেদ করতে হবে
এই সমাজ সংসার দেশ ও বিশ্ব থেকে
ওঁদের চিহ্নিত করতে হবে সবাই একসাথে
যাঁরা অন্যায় অবিচার অত্যাচারের পথিক
ওঁরা ধর্ম কর্ম পিতামাতা বিবেকহীন নাস্তিক
ওঁরা নিলজ্জ ভন্ড পাপী পরগাছা তরুলতা
ওঁরা একেকটা মানুষ রূপি প্রকৃত অমানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102