বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

এস,এম,জাহিদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

০১- কৃষক-

সারাদিন রোদে পুড়ে চাষাবাদ করি
আমরা কৃষক ভাই,
সবার জন্য খাবার যোগাই
বিশ্রাম মোদের নাই।

দুঃখ -কষ্ট বরণ করে
ফসল ফলাই মাঠে,
বেলা গড়ালেই যেতে হবে
পাশের গাঁয়ের হাটে।

সোনার ফসল বিক্রি করে
ফিরতে হবে বাড়ি,
খাবার নিয়ে বসে আছে
আমার ঘরের নারী।

হাসিখুশিতে থাকি আমরা
সময় কেটে চলে যায় মাস,
কৃষকরা দেশের সোনার ছেলে
নয়তো কারো দাস।

০২- শত্রু-

আপনের চেয়ে পর ভালো
পর কখনো শত্রু নয়।
আপন মানুষ মুখোশ পরা
তাদের দ্বারাই ক্ষতি হয়।

যদি তুমি কষ্টে থাকো
দেখবে না তোমায় চেয়ে,
একটু ভালো চললে পরে
হিংসায় তারা জ্বলে।

যার মন নোংরা সে কখনো
আপন মানুষের ভালো চায়না,
মনের ভিতর শয়তানি বুদ্ধি
কাউকে সে কয়না।

বিধাতা একজন আছে
সে ছাড় দেয় ছেড়েতো দেয়না,
আসহায় মানুষের চোখের পানি
কখনো বৃথা হয়ে যায়না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102