বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মায়ার চাদরে মোড়ানো প্রেম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

কলমে: রোজিনা খাতুন

নিয়মের গন্ডি পেরিয়ে যদি তোমাকে পাওয়া যেতো
একেবারেই অসম্ভব জানি ছিড়েছে মায়ার সুতো।

মরিচা পড়েছে মায়ার জানালায় দুজনেই আজ পর
সারাক্ষণ মনে পড়লেও দূরে থাকবো জনম ভর।

ভাগ্যে যদি নাই দিলো মনে কেনো এলে
মায়ার সাগরে ডুবিয়ে তুমি দূরে চলে গেলে।

মনে কি পড়ে আমাকে প্রিয় কুয়াশা ঘেরা ভোরে
ভাবো কি তুমি বৃষ্টির রাতে বাঁধো কি মায়া ডোরে।

ডায়েরির পাতা মেলে কি তুমি কাঁদো নিরবধি
আমার বিরহে পাষাণে মন বাধবে কি শেষ অবধি।

শেষ বিদায়ের শেষ মুহূর্তে দেবে কি তুমি উঁকি
মরণকালে চোখের পানি ছুঁয়ে হবো সুখী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102