বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

ক্ষমতা চায়
———————————————-

সোনার বাংলার শুধু নামটাই ভালো
হেথায় শুধু ঝঞ্জাট নর হৃদ কালো।
মুসলিম হয়ে তারা মুসলিম মারে
বল দেখি বেরাদার ভালায় কি করে?

ক্ষমতার লোভে তারা মাপে না মানুষ
লোক মেরে বল চায় সদা নিরঙ্কুশ।
আপনার দল ছাড়া সব দল কালো
আপনার দল ছাড়া অন্য নয় ভালো।

দল নিয়ে সারা বেলা শুধু দলাদলি
দল নিয়ে পরস্পর করে কিলাকিলি।

যারা পারে জোর করে ক্ষমতায় আসে
দেশটা চুলোয় যাক দল ভালোবাসে।
দেশের প্রণয় কভু দিলে নাই ঠাই
যেমন করেই হোক ক্ষমতায় চায়।
———————————————-

গরম কাপড় বের করো
———————————————-

ঠান্ডা জার লাগে গায়ে
বের করো সুয়েটার,
নোইলে স্বাস্থ্য খারাপ হবে
কেন্দে হবে জার জার।

শীতের তরেতে বহু লোক যায় মারা,
উষ্ণ পোশাক বের করো,করো তাড়াহুড়া।

ঠান্ডা কালে নানা কিসিম
ব্যাধি হয় ভাই,
আগেভাগে সকলের
এলার্ট হওয়া চাই।

বিশেষ করে বুড়ো বুড়ি দুধের কচিকাঁচা,
তাদের তনু দিতে হবে গরম কাপড় ঢাকা।

তা না হলে ঠান্ডা দারা
ভুগবে তারা রোগে,
সারা বাড়ি ভরবে তখন
রোগীর দুঃখ শোকে।

গাঁও গেরামে থাকে ও ভাই শীতের প্রকোপ বেশি,
উষ্ণ কাপড় দিয়ে গায়ে থাকো হাসি খুশি।
———————————————–

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102