বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি ফ ই ফারুক খান এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

এসো সৎ পথে ফিরে

অন্যের সমালোচনা করে হিংসুক যাঁরা
কখনো সম পর্যায়ে যেতে পারে না তাঁরা
মূর্খ পাগলের মতো কু চিন্তায় দিশেহারা
আপন রক্ত বন্ধু স্বজন প্রতিবেশী শত্রুরা।

হাজী পীর মোল্লা মুন্সি মুফতি আল্লামা
ওয়ারিশ ঠকানো ব্যাক্তির হয় না ক্ষমা
শেষ বিচার তো হবে দেখিয়া আমলনামা
হোক সে যতই ভালো কারোরই প্রিয়তমা।

দূর্বল লাঞ্চিত হচ্ছে সবলের অত্যাচারে
অতীত ইতিহাস সাক্ষী দেখ শ্রেষ্ঠ গ্রন্থ পড়ে
হও হুঁশিয়ার সাবধান এসো সৎ পথে ফিরে
হে মুসলিম কি জবাব দিবে শেষ বিচারে?

মনের আকাশে কালো মেঘ

অনলের লেলিহান শিখা
তাপদহন স্বচক্ষে দেখা
ভাগ্যের ইতিহাস কলমে লেখা
বাস্তবতা দেখেই হয়েছে শেখা।

কখনো কোনদিন বন্যা খরা হৃদয় জমিনে
কখনোবা প্রাকৃতিক দূর্যোগ এ-ই জীবনে
মনের আকাশে কালো মেঘ জমেছে অতি গোপনে
জ্বলে পুড়ে মরছি নিত্য অসহনীয় বিষন্নতার দহনে।

উত্তাল সাগরে জোয়ার ভাঁটার কবলে
প্রচন্ড ঝড়ের তান্ডবে সবকিছু ফেলে
হাবুডুবু খেতে খেতে ভেসে যাচ্ছি চলে
খড়কুটো হাতে নিয়ে অগোচরে গেলাম না বলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102