বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি নজির মোড়ল এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

এক কাপ লাল চা দিও

পান সিগারেট খাই না আমি
জানো কি গো প্রিয়,
ক্লান্তি ক্ষণে শান্তি চাইলে-
লাল চা এক কাপ দিও।

চায়ের সাথে একটু আদা
আরো একটু চিনি,
রাঙা ঠোঁটের পরশ মেখো
ওরে মায়াবিনী।

চা যদি হয় ভীষণ গরম
শরম ভুলে প্রিয়,
আলতো করে চায়ের ওপর
একটুকু ফুঁক দিও।

চায়ের কাপে চুমুক দিতে
তোমার স্বাদও নিবো,
উতাল হাওয়ায় মাতাল হয়ে
ভালোবাসা দিবো।

এক কাপে রোজ দুজন মিলে
পান করিবো লাল চা,
চায়ের সাথে ভাবের মাতে
হবে রঙিন জলসা!

মধ্যরাতের বক্ষ ব্যাথা

রাত্র বাজে এক টা তবু
চোখ দুটি নির্ঘুম,
বুকের ভিতর অগ্নি জ্বলে
ধরন টা নির্ধূম!

মধ্যরাতের বক্ষ ব্যাথার
তুমিই তো কারণ!
কাজেই হৃদয় করছে কভু
দূর যেতে বারণ।

ক্যান অযথা অদ্য তুমি
বাড়াও দূরত্ব.?
নাকি কমে যাচ্ছে আজি
আমার গুরুত্ব.?

সঙ্গে তুমি নাই বলে আজ
হৃদয় উচাটন,
মুন্ড জুড়ে করছে বিরাজ
হাজার ডিপ্রেশন!

তুমি পাশে থাকলে ব্যাথা
হবার কথা নয়,
প্রতি শ্বাসে দর্শন আশে
তোমায় স্মরণ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102