মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কটিয়াদীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮০ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদিতে ২রা নভেম্বর, সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে উপস্থিত সমবায়ীদের কে নিয়ে কটিয়াদী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে একটি র‍্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।এর পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান খান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সমবায়ী মোঃ মোস্তফা প্রমুখ। পরিশেষে উপস্থিত ৩জন শ্রেষ্ঠ সমবায়িকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102