মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

পুটিয়া ইউনিয়ন পরিষদের ভুক্তভোগীরা সেবা না পাওয়ায় সচিব অফিসের সামনে অবস্থান

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত
হচ্ছে, বাংলাদেশ নৌ বাহিনীতে আবেদকারী শান্ত মিয়া,বাংলাদেশ পুলিশ বাহিনীতে নাদিয়া আকবর,মৃত্যু সনদের জন্য নুরুল ইসলাম, আয়ের সনদপত্র, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদের ভুক্তভোগীদের চেয়ারম্যান অফিসে ঘুরতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান,আজকে আমাদের অনেকের সরকারি চাকরির আবেদনের শেষ দিন,আমরা এর প্রতিকার না পেয়ে সচিব মো:আলতাফ হোসেনের কক্ষের সামনে অবস্থান নিয়েছি, আমরা নরসিংদী জেলা প্রশাসক, শিবপুর উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, বিকল্প কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমাদের সেবা টুকু দেয়া হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ সজীব সাহেবের সাথে যোগাযোগ করা হলে জানান, বিষয়টি ব্যাপারে কি করা যায়, চেষ্টা করছি। সচিব মো:আলতাফ হোসেন বলেন, আমরা সরকারি চাকরি করি, প্রতিদিন আমি কি করে ভুক্তভোগীদের বুঝাব, আগে প্রতিদিনের সেবা প্রতিদিন দিতাম,এখন সঠিক সময় সেবা না পাওয়ায় ভুক্তভোগীরা ক্ষুব্ধ।আজ আমার অফিসের সামনে ভুক্তভোগীরা অবস্থান নিয়েছে, তাদের বুঝিয়ে অনেক কষ্টে আজকে অবস্থান কর্মসূচী ম্যানেজ করেছি।
১নং ওর্য়াড মেম্বার মো: হান্নান মিয়া জানান, আমরা প্রতিদিন অফিসে এসে আমার এলাকার জনগণকে তার সঠিক উত্তর দিতে পারছি না। ৭নং রোমান পাঠান বলেন, ৫/৬দিন ধরে আমার এলাকার কয়েকজন সরকারি চাকুরী জন্য আবেদন করবেন, কিন্তু চেয়ারম্যান না থাকায় সেবা ব্যাহত হচ্ছে, ৮ নং ওর্য়াড মেম্বার মো: রতন মিয়া বলেন, জনগণের সেবা সঠিক সময় দিতে না পারলে, তারা চেয়ারম্যান সাহেব কে না পেয়ে আমাদের কাছে বার বার যোগাযোগ করছে, এখন চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর না পেলে আমরাও হতাশায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102