বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ রহিম রহমান

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

তুমি রহিম রহমান তুমি দয়াবান
তোমার দয়ায় বেঁচে আছি সুখে অফুরান।
শুকরিয়া করি হাজার বার হে পরওয়ার দেগার
এভাবেই জনম জনম হয়ে থেকো আমার।
হাত পা চোখ নাক দিয়েছ সব ঠিক ঠাক
শ্রুতি মধুর কণ্ঠ দিয়েছ শুনতে দিয়েছ কান।
সুন্দর একটা হার্ট দিয়েছ ফিটফাট
অসীম করুণা তোমার অবাক হই দেখে কারুকাজ!
আঁখি দুটি করলে বন্ধ হয়ে যাই অন্ধ
সুন্দর দৃষ্টি মেলে যা কিছু দেখি হই মুগ্ধ!
হে রহিম রহমান দিয়েছ বুদ্ধি জ্ঞান
অসীম তোমার মহিমা পার করো নিদান।
সহজ সরল পথে হাত ধরে নাও সাথে
তুমি সদা আছ খোদা অন্তরে মোর গেঁথে!
কি করে তোমায় ভুলি তুমি ছাড়া এক পা না চলি
কতো করুণা তোমার বারবার যেনো মুখে বলি।
সৃষ্টি করেছ অযুত শ্বাস-প্রশ্বাস কতো নিখুঁত
মিলিয়ন বিলিয়ন ফিঙ্গার প্রিণ্ট কতো তফাৎ।
তোমার সৃষ্টির রহস্য এ নয়তো কোনো রস হাস্য
একটু বসে ভাবলে কিছু কিছু হয় প্রকাশ্য।
পাপে গেছি ডুবে জানিনা কেমনে যাবে উবে
তুমি ক্ষমা না করলে ঐ হাবিয়ায় যাবো সবে।
ক্ষমা করো প্রভু তুমি তোমার পদ চুমি
নিস্পাপ করে তবেই মোরে ধরা থেকে নিও তুমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102