বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ একতরফা ভালবাসা!

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমি ‘বাবা’, হতে পারি গরীব
হতে পারি কামার কুমার, জেলে মুচি,
আমি ভালবাসি সন্তানকে মনে প্রানে
দিতে পারি জীবন অকাতরে যাচি!

আমি হতে পারি রিকশা ভ্যানওয়ালা
হতে পারি আমি মুটে-মজুর, সুইপার
বাবার ভালবাসা রাজা-প্রজা ধনী-গরিব সমান
ভালবাসার গভীরতা জানেন শুধু অখিলে সেই ‘অজর’!

হাতের আঙুল ধরে শিখিয়েছি হাঁটতে
পেটের অন্ন যোগাতে করেছি সৎ-অসৎ কর্ম,
মাথার ঘাম পায়ে ফেলে যুগিয়েছি শিক্ষার অর্থ
শত্রুর আঘাত থেকে বাঁচাতে দাঁড়াই হয়ে বর্ম!

সন্তানের জন্য পার হতে পারি
পাঁচ মাইল উঁচু এভারেস্ট শৃঙ্গ,
‘ডেমো সেল ক্রেন’ পাখীর মত পারি উড়তে
পঞ্চাশ হাজার মাইল অতিক্রম উপাঙ্গ!

অসুস্থ সন্তান কোলে নিয়ে হেঁটেছি মাইল দশ
ছুটেছি ডাক্তারের বাড়ী নিঝুম নিশিত গাঁয়ের পথ,
সারা বিভাবরী জেগেছি শিয়রে তার
বিছানায় এলিয়ে দেয়নি গা, হইনি কাত!

একই কথা শতবার জিজ্ঞেস করেছো তুমি
কেন কাক কালো, কেন সাদা বক, কেন বল গোল?
হইনি বিরক্ত, বার বার দিয়েছি জবাব করে আদর
ক্লান্তিহীন প্রশ্ন-উত্তর করেছি বকবক,
আজ আমি সত্তুর ঊর্ধ বৃদ্ধ, কর্ণ বধির প্রায়
দ্বিতীয়বার জিজ্ঞাস করলে দাও ধমক, করোনা ‘কদর’!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102