বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কবিতা: মানবতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

কলমে: সাদিয়া আক্তার দীঘি

‘সবার উপরে মানুষ সত্য’
হয় যদি মূল কথা,
তারও উপরে আসল সত্য
মানুষের মানবতা।

হুঁশ আর মান থাকলে তবেই
মানুষ বলে তাকে,
সততা নিষ্ঠা মূল্যবোধেই
মানবতা জেগে থাকে।।

মানুষ হওয়ার মূল উপাদান
অতীতে যা কিছু ছিলো,
একে একে তার সব কিছুকেই
সময় কি কেড়ে নিল?

ধর্ম মানতে ধারন করে যে
জননী বসুন্ধরা,
আমরা করছি বিভেদ সৃষ্টি
ভাঙ্গছি পরম্পরা।

সকল কিছুর মূলকথা হল
মানুষকে ভালোবাসা,
মানুষের কাছে মানুষ হিসাবে
এটাই তো প্রত্যাশা।

মানুষ হলেই মানুষের প্রতি
আগ্রহী হবে নিজে,
ওয়াজ নসিহত মাইকিং
লাগবে না কোন কাজে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102