মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

উৎসর্গ:-বাংলাদেশ জামায়াত ইসলামের সকল শহীদদের প্রতি, এখনো হাঁটছি বিজয়ের সন্ধানে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২২৯ Time View

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

বাধার দেয়াল ভেঙ্গেছি মোরা
বিপ্লবের দুর্গম পথে হেঁটে,
মকসুদে মঞ্জিল রয়েছে সামনে
রক্ত ঝরিয়েছি কাটার আঘাতে।

এই পথ কোনো সাধারন পথ নয়
চারিদিকে রয়েছে কাঁটা,
দীর্ঘ স্বপ্নে বিজয়ের পতাকায়
রয়েছে শহীদের রক্তে মাখা।

এখনো হাঁটছি বিজয়ের সন্ধানে
সাবধান থেকো বন্ধু,
শহীদের রক্তে পিচ্ছিল এই পথ
হোঁচট খেওনা কভুও।

পিছনে রয়েছে শত্রু-সেনার দল
আসছে বিপ্লব টেকাতে,
হোঁচট খেয়ে পরি যদি মোরা
আবারও হবে রক্ত ঝরাতে।

চারিদিকে শুনছি বিজয়ের জয়গান
মুক্ত পাখির কন্ঠে,
আসবে বিজয় যদি পারি মোরা
আর কিছুক্ষণ হাঁটতে।

ভুলে যেওনা পুরনো অতীত
বিপ্লবী সেনানিদের কথা,
মুক্তা ঝরা হাসিতে ঝুলেছে ফাশিঁতে
বিজয়ের স্বপ্ন ছিল হৃদয়ে গাঁথা।

দিনের পর দিন নির্যাতিত হয়েছে
করেনি কভুও নত শির,
ইসলামী বিপ্লবে উনাদের অবদান
এনে দিয়েছে বিজয়ের নীড়।

কোটি-কোটি মানুষের ভিড় জমেছে
সেই বিজয়টা দেখার তরে,
যেই বিজয়টির অপেক্ষায় কুরআনের পাখি
১৩টি বছর ছিলো কারাগারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102