বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

এস,এম, জাহিদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View

চব্বিশের ছাত্র আন্দোলন

আমি দেখিনি বায়ান্ন সালের ভাষা আন্দোলন
দেখিনি শহীদ হতে সালাম, শফিউর,রফিকে,
তবে দেখেছি চব্বিশের কোটা আন্দোলন
দাবি আদায়ে শহীদ হতে আবু সাঈদ ভাইকে!

আমি দেখিনি বাষট্টি সালের শিক্ষা আন্দোলন
দেখিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান,
তবে দেখেছি চব্বিশের নির্মম বর্বরতা হত্যা
পানি লাগবে কারো পানি বলে মীর মুগ্ধ দিয়ে গেল প্রাণ!

আমি দেখিনি একাত্তর সালের স্বাধীনতা
দেখিনি ১৬ ডিসেম্বর এর বিজয় উল্লাস,
তবে দেখেছি চব্বিশের গণবিস্ফোরণ
পুলিশের গুলি, টিয়ারগ্যাস এ বন্ধ হতে নিঃশ্বাস!

আমি পাইনি স্বাধীন দেশের স্বাধীনতা
পারিনি স্বাধীন ভাবে চলতে, কথা বলতে একবার,
চেয়েছিলাম নাগরিক অধিকারটুকু
অধিকার আদায়ে হয়ে গেলাম রাজাকার।

আমি পাইনি মেধাবী হয়ে চাকরি আমার বাংলাদেশে
তবে গণতন্ত্র দেশে সবার আছে অধিকার,
আন্দোলন করে করতেই পারি দাবি জানাবার
অধিকার আদায়ে পুলিশের বুলেট কেন ছাত্র জনতার?

আমি দেখেছি চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
দেখেছি স্বৈরাচারী শাসকের পতনে মুক্ত হতে দেশ,
অনেক শহীদ ভাই বোনের রক্তের বিনিময়ে
৫ আগষ্ট নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ।

দায়িত্ব

দায়িত্বগুলো নিয়েছি কাঁধে
সেই ছোট্ট সময় থেকে,
অনেক পরিশ্রম করতে হয়
জীবন বাজি রেখে।

পরিবারের দায়িত্ব, সংসারে দায়িত্ব
বাবার মৃত্যুর পরে,
অফিসের দায়িত্ব, দোকানের দায়িত্ব
দিন শেষে মাথা ধরে।

দায়িত্ব পালন করতে করতে
এখন আমি মানুষিক চাপে,
দায়িত্বর বোঝা থাকতো না
যদি বেঁচে থাকতো বাপে।

একটি মানুষ এত দায়িত্ব
কেমন করে নেয়,
বিধাতার রহমতে সব দায়িত্ব
পালন করার তৌফিক দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102