শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: শূন্যতা

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

সূর্য ওঠে আবার ডোবে,
সত্যিই কি ঐ গগনে চিরন্তন রবি ওঠে?
চন্দ্র ওঠে আবার হারায়,
কখনো রজনী কখনো দিবস
সম্মিলনে পূর্ণতা পায় ঐ ব্রহ্মাণ্ডের হৃদে।
এবং তার অন্তরে বাস করে
এই সবুজ বসুন্ধরা, যার হৃদে মানবের
কলতান, যা কখনো কালের স্রোতে
বহমান, কখনো ভিন্ন প্রজাতির আহ্বান !
তাজা তাজা প্রাণ যাচ্ছে হারিয়ে,
সবকিছুই লাগছে কেমন ফিকে;
ফ্যাকাশে রক্ত, ভীষণ শুষ্কতা, নেই প্রাণবন্ত !
এ যেন এক গরল সাগরের বুকে শূন্যতা!
ঐ আকাশে তারারা লিখে চলে,
ধরণীর বুকের প্রাণবন্ত ফুল ঐ গগনে ভাসে,
প্রকৃতির নিয়মে ঠাঁই পেয়েছে তাঁরা।
ধীর স্রোতে সবই যাচ্ছে চলে,
চেতনার কিছুই নেই আর বিশ্ব-মাঝারে।
জ্ঞান, গরিমা, অহংবোধ দিচ্ছে পাড়ি,
বেজে উঠবে কখন সেই কালের ঘড়ি!
এইবারে বুঝবে মোহ জগত ছাড়ি,
ভাসিয়ে কালের স্রোতে জীবনের অন্তিম তরী,
কিছুই নেই বক্ষস্থলে,
কেবল শূন্যতা ! শুধুই শূন্যতা ! ভীষণ শূন্যতা !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102