রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাটে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভার আয়োজনে এক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিত কুমার বনিক-এঁর সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। লালমনিরহাট পৌরসভার সেবা মূলক কার্যাবলি উপস্থাপন (মাল্টিমিডিয়া) করেন লালমনিরহাট পৌরসভার শহর পরিকল্পনাবিদ এ এস এম আশরাফুজ্জামান তালুকদার। পৌর সেবায় গণ বিপ্লবের পূর্ব অবস্থা ও বর্তমান অবস্থার মূল্যায়ন করেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পাটগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় প্রমুখ। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় সহ লালমনিরহাট পৌরসভা ও পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102