বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করলো স্ত্রী!!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

হাজ্বী আসাদুজ্জামান (আসাদ) স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন এক স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার চন্নাপাড়া আমির হামজা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম আবদুর রাজ্জাক (৩৫)। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জন উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দিনে স্ত্রীর (২২) সঙ্গে ঝগড়া হয় রাজ্জাকের। এর জেরে রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে তার অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এটি রাজ্জাকের দ্বিতীয় সংসার। তাকে নিয়ে চন্নাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন রাজ্জাক। তার প্রথম স্ত্রী অন্যত্র থাকেন। দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। দেড় বছর হলো তাদের বিয়ে হয়েছে।

রাজ্জাক যে বাড়িতে থাকতেন তার মালিক আমির হামজা বলেন, ভোরের দিকে রাজ্জাকের চিৎকার শুনে বের হই। গিয়ে দেখতে পাই তাদের ঘর জুড়ে রক্ত। পরে জানতে পারি তার দ্বিতীয় স্ত্রী স্বামীর অণ্ডকোষ কেটে ফেলেছেন। দিনে কোনো একটি ঝগড়ার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন স্ত্রী। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

শ্রীপুর মডেল থানার এসআই ওয়াহিদ আলী মিয়া বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। গুরুতর আহত রাজ্জাককে ঢামেক হাসাপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102