বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কবি আবুল কালাম তালুকদার এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

তোমার সারা ভূবন

সারাটা দিন তুমি নিও আমায় দিও রাত
সুখের সাথে কাটুক তোমার প্রতিটি প্রভাত
মেঘলা আকাশ বৃষ্টি সব তুমি নিয়ে নিও
কাল বোশেখী খরতাপ আমায় দিয়ে দিও।

ফুলগুলো সব তুমি নিও আমায় কাটা দিও
শত কষ্টেও ভালোবাসি তুমি আমার প্রিয়
সব সুবাসে ভরে থাকুক তোমার সারা জীবন
উজ্জ্বল আলোয় ফর্সা তোমার সারা ভূবন।

মিলেনা সহজ গণিত

বেড়ে যাওয়া বেদনায় শুকায়নি বুকের ক্ষত
ঘুমিয়ে পড়া মানবতা মনে করে দেয় অতিতের সুখের দিন
প্রারম্ভের রোদ ওঠার আগেই প্রস্থানের মেঘে অন্ধকার পৃথীবি
স্বপ্নের আন্দোলনে নেই বাস্তবতার মিছিল
কুয়াশাছন্ন প্রভাতে দিনের ভালোবাসা কেড়ে নেয় তীর্যক রোদ
মেঠোপথে তোমার আগমন চিহ্ন নেই বলে সবুজ পত্রাদির বেড়েছে ঝরে যাওয়া
হেমন্তের শুকিয়ে যাওয়া নদীতে গাঙ চিলের বিরহ দিন
ভাইয়ের রক্ত লেগে থাকা মানচিত্রে মিলেনা সহজ গণিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102