শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন 

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭অক্টোবর) বিকেলে উপজেলা সদরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী।

যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: আইনুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমিনুল ইসলাম ভিপি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102