বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কবিতা: ক্ষুধা = কলমে: মোঃ আব্দুল রহমান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

ধরণীর বুকে জ্বলছে আগুন দাউদাউ
ঝলসে যাচ্ছে চোখের জ্যোতি;
ঐ স্বর্গীয় সুধা কি হবে শবদাহের ছাইয়ে,
ঝাঁঝরা দেখো ঐ বুকের ছাতি।

দুমুঠো অন্নের তাড়নায় বাড়াই হাত
বাঁচার ইচ্ছেটা যেন শেষ সম্বল,
জানত, ‘স্বরাজ সবার সমান সমান’
কিন্তু না, তারাই আজ কাঙাল।

দেখো ঐ পেটের জ্বালায় স্বপ্ন উধাও
যাচ্ছে গোনা ঐ দেহের পাঁজর,
বলছে, আর দেরি নয় চালাও বুলেট
মৃত্যু চাই! বুক করে দাও ঝাঁজর।

ক্ষুধার জ্বালায় দেখো ঐ বিশ্ব পোড়ে
যন্ত্রণায় ছটফট ফুলের মন,
কি লাভ তবে জীবন শেষে ঐ স্বর্গবাস,
বাঁচার আঙিনায় অঝোরে মরণ!

হে বসুন্ধরা! লিখে রেখো মোর নামটি
জলে বাতাসে তাজা রক্তের ঘ্রাণ,
ক্ষমা করো না কভু তাদের, দয়াময় প্রভু
যারা কেড়েছে সবুজ তাজা প্রাণ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102