বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কানাইঘাটে প্রতিপক্ষের বাড়িতে হামলা-লুটপাট: থানায় অভিযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের বাড়িতে ২ দফায় হামলা লুটপাট ও ক্ষতি সাধন করা হয়েছে। গত ৫ আগস্ট ও ২ সেপ্টেম্বর উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- কানাইঘাট উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের মৃত নছিরুল হকের পুত্র রাসেল আহমদ এবং একই বড়দেশ উত্তর (পাঁচঘরি) গ্রামের নূরুল হকের পুত্র আবুল কালামসহ অজ্ঞাতনামা কয়েকজন।

জানা গেছে, কানাইঘাট উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের জিল্লুর রহমান খানের সাথে একই গ্রামের মাদক ব্যবসায়ী রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ফলে নিরাপত্তাহীনতা জনিত কারণে জিল্লুর রহমান খান নিজঘর তালা দিয়ে সিলেট শহরতলী শাহপরাণ এলাকার একটি বাসায় চলে আাসেন।

এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাসেল ও আবুল কসলাম গত ৫ আগস্ট সকালে দলবল নিয়ে জিল্লুর রহমানের বসতঘরে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং প্রায় দেড়লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।

পরবর্তী গত ২ সেপ্টেম্বর ফের রাসেল ও তার সহযোগীরা জিল্লুর রহমানের বাড়িতে হামলা করে গাছবৃক্ষ নিধন করে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতিসাধন করে। পাশাপাশি জিল্লুরকে সপরিবারে হত্যার হুমকি দেয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চত করে বলেন- ঘটনার প্রাথমিক তথ্যের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102