বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কবিতাঃ অধর!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

যেদিন তুমি দেখলে আমার ওষ্ঠ দু’টো কামুক চোখে
সেদিন আমার ভিজলো কাপড়, স্বেদ ছুটে আকম্পন বুকে!
লোচন তোমার মতিচ্ছন্ন, তাকায় যেন অণুভা চমক
খোঁজে আমার অঙ্গের খাঁজে, কেমন আমার ঠোটের ঠমক!

রক্তগোলাপ অধর আমার সদা তোমায় কাছে টানে
উন্মাতাল মরু হাওয়া তপ্ত তুমি যৌবন বানে!
চুম্বন আদর মাতাল তুমি ছুঁইলে আগে গ্রীবা খানি
আবেশিত তনুমন ডুববে ঠোঁট, অধরে আমার, তা-ও জানি!

হৃৎস্পন্দন বাড়লো বুকে অনিঃশেষ এক প্রাপ্তির জ্বালা
অবিরল, নিরবিচ্ছিন্ন ঘর্ম বর্ষন, আবিষ্ট মন হলো কালা!
ডুবে গেলো রক্তিম ওষ্ঠ, অধরে তোমার এক নিমিষে
অগুনিত ভাবনা মনে অবসাদ আমি, কি জানি কি, হবে শেষে!

আনকোরা এক ষোড়শী আমি, জানি না ‘নরের’ মতি গতি
উপভোগে ও নিজ ধিক্কার, অধর আমায় বানালো অসতী!
বড্ড বড় বেহায়া তুমি ততোধিক তোমার লোচন দু’টি
হাফ ছেড়ে বাঁচলাম তখন ক্লান্ত তুমি, দিলে ছুটি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102