বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কবিতাঃ জীবন সায়াহ্নে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

গোধূলির শেষ বেলা ধিকিধিকি জ্বলে
আড়ম্বরে ভরা কতো চকচকে যৌবন গেছে চলে।
দু’বাহুতে ছিলো কতো বল দু’পা সদা সচল
কর্ম মূখর সুখকর দিন কতো হৈ হুল্লোড়।
কতো ভালো বাসাবাসি কতো খুনসুটি
কতো আনন্দ কতো কাজ করে বাটাবাটি।
কতো অতিথি সেবা বাড়ি ভরা কলরব
আজ মানুষ থেকেও শূন্য, থাকে দূরে সরে সব।
ক্ষুধায় পেট জ্বলে ঘরে কেউ আসেনা ছলে
কখনো আসে এক প্লেট ভাত-ভাজি আর ডালে।
কখনো একটু খানি মাছ প্লেটের কার্ণিশে
তরকারির তলানি ঝোলে কাঁটায় মিলে।
স্বামী সোহাগে মুখে তুলে দিতো কতো বাহারী খাবার
আজ ডাল-ভাত ভর্তা ছাড়া কিছুই জোটেনা আর।
ডাগর আঁখি আজ ঘোলা জলে ভরা
দৃষ্টি ক্ষীণ সকাল দুপুর সন্ধ্যা একই ধারা।
তবুও স্মৃতিটুকু জাগরূক জ্বলজ্বল করে জ্বলে
তখনই ঝরে দু-চোখে বন্যা রেমারি বলে।
মলিন বিছানা জীর্ণ শীর্ণ দেহ
ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় না কেহ।
টেবিলে ফুলদানিতে আজ নেই কোনো ফুল
ধবধবে বিছানা নেই টেবিলে তাজা ফুল।
পুত্রবধূ মহারাণী তাহার সময় নাই
পুত্র আরো ব্যস্ত মায়ের কথা মনে নাই।
নাতি-নাতনী ব্যস্ত লেখাপড়া ল্যাপটপ নিয়ে
দাদীর ঘরে বেহুদা সময় নষ্ট গেমস্ খেলে তার চেয়ে!
কখনো জ্বরে ডুকরে কাঁদে তেষ্টায় গলা কাঠ
একগ্লাস জলের জন্য নিজেকেই পেরোতে হয় চৌকাঠ।
ধপাস করে আছাড় পড়ে কোমর ভাঙে আবার
বিপদ এতে কমলো নাতো বেড়ে গেলো সবার।
কেনো আল্লাহ এমন জীবন দিলেন মানব তরে
শিশুর মতো লালন করার মানসিকতা দাও ঘরে ঘরে।
মা-বাবা বদলা চায়না চায় শুধুএকটু ভালোবাসা
এটুকু পেলেই বৃদ্ধ বয়সে সময় কাটবে খাসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102