বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

লোহাগাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ বিভাগ) লোহাগাড়া শাখার উদ্যোগে নির্মাণ শ্রমিকদের নিয়ে শ্রমিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

৫ ই আগস্ট -২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ রাজ মহল কমিউনিটি সেন্টারে এই নির্মাণ শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ লোহাগাড়া শাখার (নির্মাণ বিভাগের) সেক্রেটারি মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দরসুল কোরআন পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার বায়তুল সম্পাদক আ ন ম নোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আসাদুল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম ও লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মৌলানা আব্দুল জব্বার ফিরোজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার, সহ সভাপতি ও নির্মাণ বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মনির আহমেদ, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ছমি উদ্দিন, মাস্টার মোবারক আলী ও সি এন জি আটো রিক্সা চালক সমিতির সভাপতি আবুল কাশেম।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনতী ইউনিয়ন শাখার সভাপতি নিজাম উদ্দিন, আরিফ উল্লাহ চৌধুরী, ওমর আলী, হায়রা আহমেদ, আকতার হোসেন ও ডাঃ সফি উল্লাহ নোমান সহ লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে আগত এক হাজারের অধিক নেতা -কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102