বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবিতা: ভালোবাসি

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

কবি ফাতেমা আক্তার

আমি সাগর ভালোবাসি
আর তুমি পাহাড় ভালোবাসো। তোমার আমার এইটুকু তফাৎ, আমি চাইলেই তোমাকে পাহাড়ে নিয়ে বেড়াতে পারি।

আর তুমি চাইলেই সাগরে নিয়ে বেড়াতে পারো আমাকে।

তফাৎ টা শুধু আমাদের দুজনের দূরত্ব।

তুমি সবাই কে ভালো রেখে তারপর তুমি ভালো থাকতে চাও,

আর আমি, আমাকে ভালো রেখে তারপর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।

যদি বলো আমি স্বার্থপর, পৃথিবীর বুকে তুমি তাহলে মিথ্যাবাদী। যদি তুমি নিজেকেই ভালোবাসতে পারলে না,

তাহলে তুমি আমাকে ভালোবাসো কিভাবে।

প্রশ্নটা পৃথিবীর বুকে থেকেই যায় উত্তর আসেনা। আচ্ছা যদি কখনও বলো আমি না থাকলে তোমার জীবনে তুমি মরে যাবে।

আমি তাহলে কি ভেবে নেবো তোমাকে নিয়ে আমি সুখী হবো কখনো না। কারণ তুমি আগে নিজেকে ভালোবাসো তারপর

আমাকে ভালোবাসার কথা বলো। আবেগ দিয়ে জীবন চলেনা, বাস্তবতা বড়ই কঠিন সৌন্দর্যময়।

আমি ও চাই তোমার ভালোবাসা কিন্তু সত্যিই কারের ভালোবাসা থাকুক কোন আবেগ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102