বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
বুধবার রাতে তাহিরপুর থানায় ৫জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন নির্যাতনের শিকার শামীমা বেগম। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের সফর আলীর মেয়ে।
অভিযুক্তরা হল- উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সাদেক আলীর দুই ছেলে ধন মিয়া (৪৫) ও জাকির হোসেন (৪২), একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মিলন মিয়া (২৭), আব্দুল মজিদের ছেলে জামাল মিয়া (২৬), আব্দুল মালেকের ছেলে নোয়াজ মিয়া (৩৬)।
বাদী ও অভিযোগ সূত্রে জানাযায়, রসুলপুর গ্রামের প্রভাবশালী ধন মিয়া প্রায়শই বিভিন্ন বিষয় নিয়া শামীমা বেগম ও তার ঘরের লোকজনের সাথে ঝগড়া ও বিরোধীতা করে আসে। এই বিরোধকে কেন্দ্র করে গত (১সেপ্টেম্বর) রোববার সকালে ধন মিয়া তার লোকজন নিয়া শামীমার বসত ঘরে ডুকে দেশীয় অস্র দিয়া এলোপাথাড়ি মারধর করে। এমনি তাকে মারার উদ্দেশ্য গলায় পা দিয়ে চাপ দিয়ে রাখে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শামীমাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শামীমাকে নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী শামীমা।
এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, গৃহবধূকে নির্যাতনের একটি অভিযোগ থানায় এসেছে। এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102