বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কবিতাঃ নিরাপদ!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।

আমি চলছি পথ বেয়ে
অদূরে দাড়ালো মাইক্রোবাস যেয়ে,
চীৎকার এলো ভেসে,
বাঁচাও বাঁচাও অপহরণ কারীরা দিলো হেসে!

মাইক্রোবাস গেলো চলে
কাউকে কিছু না বলে,
এতক্ষণ নারীর উদাম-দিগম্বর দেহ
ছিন্ন ভিন্ন করছে হয়তো কেহ?

তেমন ইতো আছে সেই একাত্তর
তেমন ইতো চেনা মুখোশ ধারী শত্রুর,
এ কোন দেশ, কোথায় কোন পরিবর্তন
আগে ধর্ষনকারী ছিলো পাকিস্তানি হানাদার
এখন জিন্দাবাদের হুংকারে পয়দা বাংলাদেশী কারখানার!

একা একা নিরাপদ নয় পথ চলা
কি জানি কি হয় যায় না বলা,
একরাশ ঘৃণায় একদলা থুতু দিলাম ঢেলে
মুখোশের আড়ালে পঞ্চান্ন বছর পিছে গেছি চলে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102