মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: আমি চলে যাবো চিরতরে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৫৮ Time View

কলমে : এম এ লতিফ

আমি চলে যাবো চিরতরে পৃথিবী ছেড়ে বহুদূরে
তোমাদের সবাইকে আঁড়াল করে
সবার অলক্ষ্যে চুপিসারে যাবো হারিয়ে,
হয়তো দুদিন ফেলবে দুফুটা জল
সব মানুষের ভীড়ে,
আমার মধুময় স্মৃতিগুলো দিনে দিনে মন্তর হয়ে যাবে,
একদিন সব কিছুই যাবে ভুলে
এই তো জীবন দুঃখের তরী বাইবে তুমি
হৃদয় গভীর ভালবাসায় বেদনার জলে!
আমি চলে যাবো চিরতরে
রঙিন পৃথিবী ছেড়ে বহুদূরে,
মনের আলপনায় আঁকা যতো ছিলো স্মৃতি
থাকবে না সে স্মৃতি আর আমায় ঘিরে,
আমি সব স্মৃতি ভুলে যাবো
একা নীরবে ঘুমিয়ে যাবো লোক চক্ষুর আঁড়ালে,
কভু আর পিছু ডাকে আসবো না ফিরে!
কতো সুন্দর ভূবণ কতো রূপ কতো স্বপ্ন
দেখলাম আমি রঙিন পৃথিবী ঘুরে,
সব কিছুই একদিন আঁড়াল করে
আমি চলে যাবো চিরতরে তোমাদের ছেড়ে,
দেখবো না কভু আর কোনদিন
রবির আলো পূর্ব দিগন্তে সোনালী ভোরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102