বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পাচ্ছেন ৭ কবি ও সাংবাদিক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদানের জন্য কবিতা, শিশুসাহিত্য, গবেষণা, সাংবাদিকতা, গল্প, কথাসাহিত্য এবং সাহিত্য সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জন পাচ্ছেন ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’। সম্প্রতি গত অক্টোবর মাসে একাডেমি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. সুভায়ন খীসা (কবিতা),
২. মো. আদিল মাহমুদ (শিশুসাহিত্য),
৩. গাজী বেলাল উদ্দিন (গবেষণা),
৪. গাউছ-উর রহমান (সাংবাদিকতা),
৫. পুষ্পেন রায় (গল্প),
৬. মোঃ মোস্তফা চৌধুরী (কথাসাহিত্য),
৭. মাসুম আহমেদ রানা (সাহিত্য সংগঠন),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৭ টি শাখায় এই ৭ জনকে অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102