বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতা: যাত্রাপথে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

হেঁটে চলেছি…
মন প্রাণ ব্যাকুল সেই পথে,
ঐ দূরে বন্য প্রকৃতির হাট বসেছে,
মিলনের পথে ডেকেই চলেছে কেবল,
এড়াতে পারিনি সেই বন্য সাজ।
হঠাৎ ফসকে গেল পা…
শরীরে অনুভূত হল কেবল শুষ্কতা,
বালি, কেবল বালি,
একেবারে জন শূন্যতা…!
চিকচিক করছে চারিদিক…
হঠাৎ টের পেল হৃদয়, ইশ, আবার ‘সেই আলেয়া!’
বুঝলাম তবে, পথ হারিয়েছি।
পিছন ফিরে চাইলাম, একা! ভীষণ একা!
ফিরতে চাইলাম…
হলো না ফেরা, আটকে পড়েছি চোরাবালিতে।
হাত দুটো বাড়ালাম…
উচ্চস্বরে চেঁচিয়ে বললাম, বাঁচাও! বাঁচাও!
কেউ নেই, চারিপাশে কেউ নেই।
অন্ধ, মূক ও বধির মানবের তরঙ্গ ভেসে এল,
আটক হয়েছে সবে ঐ পার্থিব মোহে…
সবটাই হারিয়েছে আলো ও চেতনার অস্তালয়ে।
স্তব্ধ বসুন্ধরা! কেবল শুনল…
বললাম, তবে এ কি সেই যাত্রাপথ,
যেথায় তুমি ডাকলে…!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102