বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কবিতাঃ নাজাত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

কলমেঃ মায়া পারভীন।

মাটির বাড়ি মাটির ঘর যেতে হবে একদিন,
যেতে হবে সেথায়, যেথা অন্ধকার মলিন।
এই যে খেলা রঙের মেলা, নিমিষেই হবে শেষ,
দিন ফুরালে ডাক আসবে, থাকবে না আর বিশেষ।

থাকতে সময় করো জমা,আখিরাতের সম্বল,
না হলে ভুগতে হবে, পরপারে কোন্দল।
যাবে না সাথে আর কিছু, পাপপুণ্য ছাড়া,
থাকতে সময় জমা করো আখিরাতের ভাড়া।

দিনে দিনে দিন ফুরাবে ঘাটে ভিড়বে তরী
পরো পারে পূঁজি শুধু পূণ্যে কেনা কড়ি,
মসজিদের ওই মিনারে, প্রচার যখন হবে
তখন তুমি লাশ, হাস ফাঁস, করবে আগন্তুক সবে!

নামটি বলবে না কেউ, লাশ হবে যখন
শেষ গোসলে আতর গরম জল, জোগাড় রবে তখন
সাদা কাপড় কফিন বদ্ধ অন্ধকার কবর।
সেখানেই থাকতে হবে সহস্র বছর!

মাফ করে দাও স্রষ্টা তুমি অধমের আজাব।
আখেরাতের শেষ বিচারে, করো মোরে নাজাত,
সকল গুনাহ মাফ করে, করো আমায় নেক বান্দা
আমি অধম, মতিভ্রম ছিলাম ভবে আন্ধা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102