বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

কবিতাঃ ঘুমাতে চাই!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমার হৃদপিণ্ডটা বিশুষ্ক তিস্তা নদী
আঁখি দুটো ক্রোধান্বিত, খরা দগ্ধ রক্তলাল,
মস্তিষ্ক উন্মাদের স্মৃতি এলোমেলো
তুমি পতি পরমেশ্বরের বাহুবন্ধনে নিশি সকাল!

পরিত্যক্ত আসবাবপত্রের মত একদিন
ছুঁড়ে ফেলে দিলে আমায় ভাগাড়ে,
বিশ্ববিদ্যালয়ের ঝাউ বনে ওষ্ঠে চুম্বন একে বলেছিলে
ঘর বাঁধবো দু’জন, নেমে যাও টাকার জোগাড়ে!

কিসে কম ছিলো আমার?
গাড়ী বাড়ী, সরকারি কর্মকর্তা,
তোমার পরিবার সমতুল্য হতে
গরীব দুঃখীর টাকা, মেরে দিলাম যথাতথা!

সত্যি করে বলো শেষবারের মত
তুমি কি আমায় চেয়েছিলে মাত্র একটা সম্ভোগের রাত্রি?
তাই নিরাভরণ হয়েছিলে উদাম-দিগম্বর সেই পূর্ণিমায়
কামার্ত করে আমায় করেছিলে সহযাত্রী!

বিবসনা নারী পারে পুরুষকে হায়েনা রূপে নিতে
জানানা জানে, কিভাবে অরুণি আতসি কাঁচে আগুন জ্বালায়,
হৃদয়গুহায় লাভার তীর বিদগ্ধ তীব্র জ্বালা
সে সব স্মৃতি স্মরণে নিশি জাগি, নিদ্রা পালায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102