রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ৩ দিনের রিমান্ডে

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০১ Time View


আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাংচুর এবং পৃথক ১০টি মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় ৬টি ও রাজশাহীতে একটিসহ মোট ৭টি হত্যা মামলা, অর্থ পাচার ও ২০২৩ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের মামলায় মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সুমন খানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় সাখাওয়াত হোসেন সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
রিমান্ড মঞ্জুর শেষে তাদের ২জনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদেরকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের এই পুলিশ পরিদর্শক।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ী লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ি (মাস্টারপাড়া)। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102