বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

কবিতাঃ তুমি বিশ্বের বিস্ময়!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

ওগো মেয়ে তুমি বিশ্বের বিস্ময়
যাকে ছুঁয়েছো সে সুখী হয়েছেঃ নিশ্চয়,
তুমি সবকিছু দিয়েছো দ্বিগুণ করে
নিয়েছো যার মনপ্রাণ হৃদয় হরে!

ওগো তনয়া তুমি মায়াবী হরিণী
তোমার পদচারণে ধন্য ধরণী,
তোমার হৃদয় ছুঁয়েছে কে-বা, কোন সেজন
পেয়েছে সে স্বর্গীয় সুখ, যদি পেয়ে থাকে মন?

তোমার সোহাগ আদরে রেখো ধরে
অধম সেজনে, যার হৃদয় পুড়ে মরে,
তুমি নারী, লোচনে অথৈ বারি, ঝরে তাড়াতাড়ি
তোমার অভিমান, কারনে অকারণ, নিজেই জানে না ‘হরি!’

তবু ও তোমার প্রতি আকর্ষণ, মায়ার বাঁধন
তুমি সত্যি ই সৃষ্টির সেরা, নরের জীবন সাধন!
তোমার কবরীতে স্ব-ইচ্ছায় ডুবতে রাজি
তোমার সাগর লোচন পাড়ি দিতে ব্যর্থ মাঝি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102