বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

কবিতাঃ স্মৃতির গন্ধ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

কলমেঃ নেহাৎ তানভীর
……………………………………….
আঁধারের চাদরে নিঃশব্দ রাত
তারারা দেয় আলো ঢেলে,
চাঁদের আলো ছোঁয় মৃদু স্পর্শকে
মায়াময় আলোক মেলে।

শীতল হাওয়ার ছোঁয়ারা আসে চুপে
অচেনা সেই সুর ধূপে,
পিচঢালা পথের নির্জনতা কূপে
স্মৃতির গন্ধ রূপে।

রাত্রির গভীরতা ঘনিয়ে নীরবতা
ঢেকে দিচ্ছে সব কোলাহল,
স্মৃতির গন্ধ পরশ বুলে শুধু
নীরব মন কোণে মখমল।

নিঃশব্দ নীড়ে স্মৃতির আসর
গল্প কথা থামে যত,
রাতের বুকে শুধু স্মৃতিরাই জাগে
নীরব ঢেউয়ের মত।

নিঃশ্বাসে নামে অদ্ভুত শীতল
হৃদয়ে অনুভব মিতল,
হৃদয়ের কাব্যতা জ্বলে ওঠে সুরে
হৃদ মাঝারে বাজে মাদল।

রহস্যের প্রহরী নীরব নির্জনে
যেন নিজেকে পায় খুঁজে,
রাতের শেষক্ষনে সান্নিধ্যে নিজেকে
আলসে চোখে’ তারা বুজে।

ভোর আসার আশে প্রতীক্ষারত মন
আঁধারের সোহাগে ঢুলি,
ঘড়িরই কাঁটার টিকটিক শব্দে
সময় গাট ছাড়া গুলি।

স্মৃতির গন্ধ মাতে দোল বাতাসে
অন্ধকারেরই কোলে,
ফের স্বপ্নেতে জাগে ঘুমের ঘোরে
স্বপ্নকথার বোলে।

রচনাকাল:-
১৩ ই নভেম্বর, ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102